Sylhet Today 24 PRINT

বিএনপি নির্বাচনে না এসে বড় ভুল করেছে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনে না এসে বিএনপি রাজনৈতিকভাবে বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবুল মোমেন।

তিনি বলেন, বিএনপি হচ্ছে নালিশ পার্টি। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরীর ধোপাদিঘীর পাড় এলাকায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। সিলেট-১ আসনের নির্বাচনের দিকে বিদেশীরাও তাকিয়ে আছে।

এমন পরিস্থিতিতে তিনি নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

পরে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধনি অনুষ্ঠান শেষ হয়। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে নৌকার প্রচারণা ও মিছিলের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.