Sylhet Today 24 PRINT

তরুণ প্রজন্মের প্রথম ভোট নৌকার পক্ষে হোক: এমপি হাবিব

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২০ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সরকার দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে। বাংলাদেশের ব্যাপক উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই হ‌য়ে‌ছে। তাই তরুণ‌দের প্রথম ভোট উন্নয়নের মার্কায় হোক।

তিনি আরও বলেন, নান্দনিক ও স্মার্ট সিলেট-৩ আসন গড়ে তুলতে আমাকে ভোট দিন। ইনশাআল্লাহ আমি উন্নয়ন আপনাদের উপহার দিব। সকল ভোটারদের কাছে আমার অনুরোধ আপনারা ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিবেন। গত উপ-নির্বাচনে এ আসনের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন, আমি আশাবাদী এবারের নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। নৌকা প্রতীকে ভোট চেয়ে ফেঞ্চুগঞ্জ বাজার, পালবাড়ি, নয়াবাজার, মাইজগাঁও এলাকায় গণসংযোগ করেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.