Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২০ ডিসেম্বর, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ও বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধায়।  কালেঙ্গা গ্রামের মৃত শাহজাহান মিয়ার পুত্র হোসেন মিয়া। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, কালেঙ্গা গ্রামের হোসেন মিয়ার পুত্র রনি মিয়া ও মৃত আব্দুল মিয়ার পুত্র আকাশ মিয়ার মধ্যে মঙ্গলবার বিকেলে কথাকাটাকাটি হয়। এর সুত্র ধরে সন্ধায় রনির বাড়ীতে মন্টু মিয়া, সুলেমান মিয়া, সাগর মিয়া, আকাশ মিয়া গংরা দোকান ও বাড়ীঘরে হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫/২০ বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন হোসেন মিয়ার। হোসেন মিয়া মামলার অভিযোগপত্রে উল্লেখ করেন, বিবাদীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কালেঙ্গাবাজারস্থ তার দোকানের ভিতরে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে হামলাকারীরা দোকান ঘর ও পরে বসতঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরিবারের লোকদেরকে প্রাণেহত্যাসহ বিভিন্ন ক্ষতি সাধন করার হুমি প্রদান করে। পরে স্থানীয় লেঅকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর হোসেন মিয়ার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্টু মিয়া গংদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.