Sylhet Today 24 PRINT

হাওরের ফসল রক্ষায় সমন্বিতভাবে কাজ করতে হবে: ইউএনও মাহমুদুর

দিরাই প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০২৩

দিরাইয়ে কাবিটা স্কিম বাস্তবায়ন ও মনিটরিং উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খোন্দকার'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য সচিব পাউবো শাখা কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী এটিএম মোনায়েম হোসেন'র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, কমিটির সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, পরিতোষ রায়, আলী আহমদ, মোয়াজ্জেম হোসেন জুয়েল, একরার হোসেন, আলী, আওয়ামী লীগ নেতা জয় কুমার বৈষ্ণব, তারিফ মিয়া চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার, জেলা পরিষদ সদস্য রায়হান মিয়া প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খোন্দকার বলেন, হাওরের বাঁধ নির্মাণের কাজটি সরকারের বিভিন্ন দপ্তর ও সমাজের নানা শ্রেণি ও পেশার লোকজনের সমন্বয়ে করতে হয়। হাওরের ফসল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাওরে বাঁধ নির্মাণ একটি বিশাল কাজ। এটিতে প্রশাসন ও পাউবোর কর্মকর্তাদের ব্যাপক শ্রম দিতে হয়। হাওরের  কৃষকদের মুখে হাসি ফোটাতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজটিতে গুরুত্ব দিয়ে থাকেন। তাই কাজে কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি মেনে নেওয়া হবে না। বোরো ফসল রক্ষায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.