Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ জেলা পরিষদ পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০২৩

হবিগঞ্জ জেলা পরিষদ পরিদর্শন করেছেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক (স্থানীয় সরকার) মো. আসিব আহসান।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পরিদর্শনের পাশপাশি তিনি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেন।

এরআগে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মো. শামীম আনোয়ার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

এসময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.