Sylhet Today 24 PRINT

নগরীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০২৩

প্রতীকি ছবি

সিলেটে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে মো. রিপন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নগরের হাওয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া নগরের মুন্সিপাড়া ১৪ নম্বর বাসার মতিন মিয়ার ছেলে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় হাওয়াপাড়ার ১০৫ নাম্বার নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় বৈদ্যুতিক তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মারা যান। শুক্রবার সকাল ৬টার দিকে পথচারীরা মৃতদেহের ঝুলন্ত পা দেখতে পেয়ে সেখানে লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘লাশের ময়নাতদন্ত করা হবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.