Sylhet Today 24 PRINT

সিলেটে ড্যাবের লিফলেট বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০২৩

নির্বাচন বর্জন ও অবরোধ সফলের দাবিতে সিলেট নগরীতে  লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতারা।
২৩ ডিসেম্বর শনিবার বিকালে নগরীর চন্ডীপুল ও বাইপাস  এলাকায় লিফলেট বিতরণ করা হয়। সিলেট জেলা ড্যাব এর প্রেসিডেন্ট প্রফেসর ডা: নাজমুল ইসলাম  এর নেতৃত্বে এ কর্মসূচীতে অংশ নেন  জেলা ড্যাব এর প্রচার সম্পাদক ডা: রুশলান ইসলাম, সদস্য ডা: হাসান অনিক, ডা: আফতাব উদ্দিন চৌধুরী ও ডা:মুবিন প্রমুখ।

এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও পাতানো উল্লেখ করে, তা বর্জনের আহ্বান জানান তারা।

এছাড়া অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবি করেন ড্যাব নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.