Sylhet Today 24 PRINT

জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান ইমরান আহমদের

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৫ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসন আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আর মাত্র ১৩ দিন পর দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন অনুষ্টিত হতে যাচ্ছে। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধিনে বাংলাদেশে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এই দেশের মাটি ও মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত ভোট উৎসবে বাংলাদেশের উন্নয়নের প্রথিক নৌকা মার্কায় পক্ষে ভোট দিয়ে আমাকে পুনরায় এমপি নিবার্চিত করার অনুরোধ জানাই।

সোমবার (২৫ ডিসেম্বর) দিন ব্যাপী জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার হাট বাজার, পাড়া ও মহল্লায় তিনি গণসংযোগ ও পথসভায় অংশ গ্রহন করেন।

এসব সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সহ-সভাপতি এডভোকেট আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ইমরান আহমেদ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুর রাজ্জাক রাজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন, শাহিনূর রহমান।

ইমরান আহমদ এমপি'র সমর্থনে ও নৌকা মার্কার এসব নিবার্চনী পথ সভা হলেও অন্য দুই প্রার্থীর প্রচারণা এখনো চুখে পড়েনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.