Sylhet Today 24 PRINT

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০২৩

সিলেট নগরী থেকে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের নগরীর পশ্চিম সুবিদবাজার এলাকার সোনার বাংলা কমিউনিটি সেন্টারের সামনে থেকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

আটকের পর এ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২৫ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই (২৯ নং ওয়ার্ড) এলাকার মো. জালালুল ইসলামের ছেলে অলীম উদ্দিন (২৫), সিলেট মহানগরের রায়নগর রাজবাড়ী এলাকার মিতালী-৫০ এর সিরাজ উদ্দিন ওরফে কমর উদ্দিন লস্করের ছেলে মোঃ রেদওয়ানউল হক লস্কর হৃদয় (১৮), সিলেটের বিশ্বনাথ উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে মো. কিবরিয়া আহমেদ তানভীর (২৫) ও মো. এনামুল হক (২৯)।

৭ এপিবিএন-এর মিডিয়া সেল জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে সোনার বাংলা কমিউনিটি সেন্টারের সামন থেকে একটি পালসার ১৫০ সিসি ও এপাচি (আরটিআর) ১৬০ সিসি মোটরসাইকেলসহ এই ৪ চোরকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.