Sylhet Today 24 PRINT

চৌকিদেখিতে ককটেলসহ যুবককে ধরে গণধোলাই(ভিডিও)

সিলেটে হরতাল ও অবরোধ সমর্থনে ককটেল বিষ্ফোরনের সময় এক যুবককে ধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

নিজস্ব প্রতিবেদক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেটে হরতাল ও অবরোধ সমর্থনে ককটেল বিষ্ফোরনের সময় এক যুবককে ধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীরর চৌকিদেখি এলাকায় ককটেল বিষ্ফোরন করে আতংক ছড়াতে থাকে কয়েকজন যুবক। এসময় একজনকে আটক করে স্থানীয় জনতা। তাকে গণধোলাই দিয়ে এয়ারপোর্ট পুলিশে খবর দেয়। এসময় তার কাছে রাখা দু’টি ককটেল উদ্ধার করে পুলিশ । ধোলাইখাওয়া এ যুবকের নাম মাছুম মিয়া , সে বালুচরে থাকে । তার মূল বাড়ী কুমিল্লায়। টাকার বিনিময়ে সে এই কাজ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.