Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারের বিএনপি নেতা কছির আলী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০২৩

সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাতিউরা ইউনিয়ন বিএনপির সভাপতি কছির আলীকে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে সিলেট জেলা বিএনপি।

শনিবার সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

পাশাপাশি কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপি বরাবরে তার বক্তব্য চাওয়া হয়েছে চিঠিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.