Sylhet Today 24 PRINT

মাধবপুরে ট্রাকচাপায় নিহত দুই

মাধবপুর প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১ জানুয়ারি) ভোর ৬ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর তেমুনিয়া মোড়ের  গ্লোবাল সিএনজি পাম্পের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাবিব মিয়া (৩৩) ও  রনি মিয়া (২০)। হাবিব মিয়া মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, 'একটি অজ্ঞাত ট্রাক গ্লোবাল সিএনজি পাম্পের কাছে মাধবপুরগামী একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে আরোহীরা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় রিপন মিয়া (২৫) নামের দুইজন গুরুতর আহত হন।'

আহত রিপন ও রনিকে পথচারীরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় পাল জানিয়েছেন, 'আহতরা মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত।'

হাইওয়ে ওসি জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.