Sylhet Today 24 PRINT

তাহিরপুরে নৌকার নির্বাচনী অফিসে আগুন

তাহিরপুর প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুরে রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা নৌকা প্রতীকের নির্বাচনের অস্থায়ী অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে করে অফিসটি পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতল বাজারে ঘটনা ঘটেছে।

আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী,সমর্থকগন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রাতেই পরিদর্শন করেছে।

স্থানীয় এলাকাবাসীর জানায় কথা বলে জানাযায়,আমতল গ্রামে সড়কের পাশে ত্রি-পাল ও কাপড় দিয়ে চারপাশ ও উপর মুড়িয়ে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকারের নির্বাচন পরিচালনার স্বার্থে নেতাকর্মীদের জন্য একটি অস্থায়ী অফিস তৈরি করা হয়।

রোববার রাত নয়টায় দিকে তারা এই অফিস বন্ধ করে সবাই চলে আসে। পরে রাত ১ টার দিকে রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা আগুন লাগিয়ে দেয়। এতে করে সামনের দিকের কিছু অংশ ও উপরের দিকে কিছু অংশ কাপড় আগুনে পুড়ে যায়।

আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার বলেন,আমি এই এলাকায় থাকি না। আমার নির্বাচন পরিচালনা কমিটি দেখেন। এই ঘটনার জন্য নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিপক্ষের কাজ বলে তিনি দাবী করেন। এই বিষয়ে আমার নির্বাচন পরিচালনা কমিটি লিখিত ভাবে অভিযোগ দায়ের করবে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানিয়েছেন, আগুনের ঘটনা সত্য। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কে বা কারা লাগিয়েছে কেউই দেখেনি। ঘটনাটি তদন্তনাধীন। আর এখনও পর্যন্ত লিখিত ভাবে কোনো অভিযোগ পাইনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.