Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০২৪

উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনে তুলে দেয়া হয়েছে নতুন বই। আর বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় শ্রীমঙ্গল সেন্টমার্থাস উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেদেন বিদ্যালয়ের শিক্ষকরা। সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক বিকুল চক্রবর্তী।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ে শিক্ষক ও অনান্য অতিথিরা। বেলা ১১টায় শ্রীমঙ্গল রোটারী ক্লাব পরিচালিত পলহ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল এ বই বিতরন করেন রোটারিয়ান ডা: হরিপদ রায়, শুভ্র দাশ, মশিউর রহমান রিপন, শাহ আরিফ আলী নাসিম, অধ্যাপক অবিনাশ আচার্য্য ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ।

বই বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে চকলেট ও বিস্কুট বিতরণ করা হয়। একই সাথে রোটারী ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে চা বাগান এলাকার শিক্ষার্থীর পরিবারকে দেয়া হয়  একটি করে কম্বল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.