Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৮ জানুয়ারী, ২০১৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের পূর্ব বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনূর আহম্মদ গ্রামের তাহির মিয়ার ছেলে। সে পূর্ব বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে স্কুলে আসার পথে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বিরতিহীন বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। উত্তেজিত জনতা শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়ক অবরোধ করে রাখলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.