Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বহিষ্কার

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০২৪

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদাল হোসেনকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (০৩ জানুয়ারি) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন  সম্প্রতি মৌলভীবাজার -৪ আসনের নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠে। ফলে দলের শৃঙ্খলা বিরোধী অভিযোগের ভিত্তিতে কেন্দ্র থেকে আবদাল হোসেনকে দলীয় সকল পর্যায়ের সাংগঠনিক পদপদবীসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।

এ বিষয়ে আবদাল হোসেন বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই বা আমি কোন চিঠি পাইনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.