চুনারুঘাট প্রতিনিধি | ০৬ জানুয়ারী, ২০২৪
প্রতীকী ছবি
হবিগঞ্জের চুনারুঘাটে দুটি ভোটকেন্দ্রে আ গু ন দিয়েছে দু র্বৃ ত্ত রা।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১২টার দিকে চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আ গু ন দেওয়া হয়।
খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে আ গু ন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা।
তিনি জানান, রাত সোয়া ১২টায় তাকে জানানো হয় ওই ২টি কেন্দ্রে আ গু ন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান।
তিনি আরও বলেন, এখনও কোনো কেন্দ্রে ভোটের কোনো সরঞ্জাম পৌঁছেনি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আ গু ন নেভানোর পর বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। কারা আ গু ন দিয়েছে তা এখনও জানা যায়নি।