সুনামগঞ্জ প্রতিনিধি | ০৬ জানুয়ারী, ২০২৪
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে না শ ক তা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টায় চার জায়গায় আ গু ন দিয়েছে দু র্বৃ ত্ত রা। গতকাল শুক্রবার রাত ১১টা ও ৩টার দিকে পৃথক পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
জানা যায়, রাত ১১টার দিকে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মোদাহরপুর ও আহম্মদপুর গ্রামে তিনটি খড়ের গাদায় আ গু ন দেয় দু র্বৃ ত্ত রা।
এ সময় স্থানীয়দের মাঝে আ ত ঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় আ গু ন নিয়ন্ত্রণে আনে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান তিনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।
অপরদিকে রাত তিনটার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আ গু ন দিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে দু র্বৃ ত্ত রা।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানান, মধ্যনগরের প্রতিটি ভোট কেন্দ্রে পাহারার ব্যবস্থা করা হয়েছিল। রাত তিনটার দিকে পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে ওই কেন্দ্রের একটি কক্ষের জানালা দিয়ে দাহ্য পদার্থ ঢেলে আ গু ন দেয় দু র্বৃ ত্ত রা। তবে দ্রুত আ গু ন নিভানোর ফলে তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।