Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জ রাস্তায় আ গু ন জ্বালিয়ে গাড়ি ভা ঙ চু র

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০২৪

নির্বাচনের আগের রাতে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তায় আ গু ন দিয়ে গাড়ি ভা ঙ চু র করেছে দু র্বৃ ত্ত রা।

শনিবার রাত ৮ টায় ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন জামি’আ ইসলামিয়া পাগলা মাদরাসার সামনে এ ঘটনাটি ঘটে। তবে, কারা ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা যায় নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিগঞ্জ থানা পুলিশ।

গাড়ি চালক মোবারক হোসেন জানান, তিনি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৮-২৫৫৫) চালিয়ে দিরাই থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর রাস্তার দক্ষিণ দিক থেকে ১৫/২০ জনের একটি দল এসে প্রথমে গাড়ির কাচে ঢিল ছুঁড়ে। পরে কয়েকজন লাটিসোটা দিয়ে গাড়ি ভা ঙ চু র করে। আমি তখন ভয় পেয়ে যায়। পরে তারা রাস্তায় টায়ার জ্বা লি য়ে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা আরো দু’একটি সিএনজিও ভা ঙ চু র করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.