Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৬

কালিগঞ্জ আটগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত হয়েছে।

নিহত মাজেদা আক্তার অপি (৯) বাল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী 

আজ সোমবার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টায় বাল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক চালক বাহার উদ্দিনকে আটক করেছে পুলিশ।

নিহত অপির বাবা আব্দুল বাছিত জানান, স্কুলের বিরতীর সময়ে মেয়েটি রাস্তায় দাড়ানো ছিল। এমন সময় সিএনজি ধাক্কা দিয়ে চাকার নীচে ফেলে পিষ্ট করে। আমার মেয়েকে চালক হত্যা করেছে, আমার মেয়ের হত্যাকারির বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির জানান, ঘটনার পর পরই চালক ও গাড়ির মালিক পক্ষ কেউই সাড়া দিচ্ছেন না। ঘটনার বিচার চেয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.