Sylhet Today 24 PRINT

হোটেল অনুরাগ থেকে বিদেশি পিস্তলসহ তরুণ আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জানুয়ারী, ২০২৪

সিলেটে অস্ত্রসহ শাওন ইসলাম পাবেল (১৯) নামে এক তরুণকে আটক করা হয়েছে। পাবেল নগরের ধোপাদিঘির পাড় এলাকার হোটেল অনুরাগের কর্মচারী।

সোমবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মহানগরের ধোপাদিঘীর উত্তরপাড়স্থ হোটেল অনুরাগ (আবাসিক)-এর ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটক পাবেল সিলেটের বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মতিনের ছেলে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- মাদকদ্রব্য নিয়ে একজন হোটেল অনুরাগে অবস্থান করছে খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশে সেখানে অভিযান চালায়। এসময় হোটেল অনুরাগের ৪র্থ তলার স্টাফদের থাকার কক্ষে তল্লাশি চালালে পালানোর সময় পাবেলকে আটক করে পুলিশ। পরে তার থাকার কক্ষ থেকে ১টি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিনকে বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাবেল জানায়, সে ওই অস্ত্রের বাহকমাত্র। অন্য একজন তার কাছে দিয়েছে আরেকজনকে দেওয়ার জন্য। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়েরপূর্বক পাবেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.