Sylhet Today 24 PRINT

পৈত্রিক সম্পত্তি নিয়ে ঝগড়া, মাধবপুরে ব্যবসায়ী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০২৪

প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ঝগড়ার জেরে ফার্মেসি ব্যবসায়ী সুভাষ পাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জয়চন্দ্র পালের ছেলে সুভাষ পাল (৫৩), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত পালের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে সুভাষ পাল মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানান।

খরব পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এস আই) দ্বীন মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে লা শ উদ্ধার করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে লা শ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.