Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার( ১২ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব উপজেলায় শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বিল্লাল মিয়া(২৯) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.