Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত বিন কুতুব অভিযান চালিয়ে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর ম্যাটাডোর কোম্পানির পাশের খাল থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে (বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী) সোহেল মিয়াকে (৪৫) ১ লক্ষ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এসময় মাধবপুর থানার পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত বিন কুতুব সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.