Sylhet Today 24 PRINT

আব্দুল মোমেন ও সেলিনা মোমেন’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০২৪

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন ও সেলিনা মোমেন এর উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রোববার (১৪ জানুয়ারি) ১৪নং ওয়ার্ডের ছড়ারপাড় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম শামীম এর বাসভবন প্রাঙ্গনে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, শীতের শুরু থেকেই অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন ও সেলিনা মোমেন। ড. এ  কে মোমেন সিলেটের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শীতবন্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এটি এম সোয়েব, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এডভোকেট বিজয় কুমার দেব বুলু, ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, মাছুম আহমদ, নাছিমুর রহমান নাসিম, হাফিজ আহমদ, তারেক আহমদ তপু, সৌরভ, মো: সাগর, দ্বিপক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.