Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ

কুলাউড়া প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় আইএফআইসি ব্যাংক পিএলসির পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আইএফআইসি ব্যাংক জুড়ী শাখার ব্যবস্থাপক আমিন আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে রোববার (১৪ জানুয়ারি) ব্যাংকের জুড়ী শাখার অধীনস্থ কুলাউড়া উপশাখায় বেলা ১২টার দিকে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক কুলাউড়া উপশাখার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, অ্যাসিস্ট্যান্ট অফিসার মাহেদুল ইসলাম চৌধুরী, ট্রেইনি সেলস অ্যাসোসিয়েট অফিসার আবুল সাঈদ রাফাত, কুলাউড়া টাউন ক্লাবের সভাপতি কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সুমন, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.