জৈন্তাপুর প্রতিনিধি | ১৫ জানুয়ারী, ২০২৪
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের উদ্যোগে ইন হাউজ কনসালটেন্টবৃন্দের সাথে মতবিনিময় সভা ও প্রীতিভোজ সম্পন্ন হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) নগরীর এক অভিজাত হোটেলে এ আয়োজন করা হয়। এতে হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মো. . আজহার উদ্দিন খাঁন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ম্যানেজার (এডমিন) এন্ড ইনচার্জ আলী হায়দার মো. তানভীর, সভায় আরও বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ইনচার্জ মো. হাম্মদ ওবায়দুল হক, হাসপাতালের ডিরেক্টর, মেডিকেল সার্ভিসেস কর্নেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী ও হাসপাতালের পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান।
আমন্ত্রিত কনসালটেন্টবৃন্দের মধ্যে বক্তব্য দেন শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম.এ কাইয়ুম, নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. এম. ফয়েজ উদ্দিন, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. জামিলা আলম, সনোলজি কনসালটেন্ট ডা. কামরুন নাহার, প্যাথলজি কনসালটেন্ট ডা. মো. শফিকুল হক চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. তানভীর মো. হিত, অর্থোপেডিক এন্ড স্পাইন সার্জন ডা. নূরুদ্দীন আহমেদ, নিউরো ও স্পাইন সার্জন সহযোগী অধ্যাপক ডা. মশিউর রহমান মজুমদার। ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড ও ইবনে সিনা ডা.য়াগনস্টিক ও কনসাল্টেশন সেন্টার, রিকাবীবাজার এর শতাধিক চেম্বার ও রিপোর্টিং কনসালটেন্ট মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আই.সি.ইউ কনসালটেন্ট ডা. মো. হাম্মদ মাস্উদ গণি, চিফ মেডিকেল অফিসার মেজর (অব.) ডা. আব্দুস সালাম চৌধুরী, একাউন্টস ইনচার্জ মো. হাম্মদ মনিরুজ্জামান, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইনচার্জ আল আমিন, এইচ.আর ইনচার্জ ইকবাল হোসেন খন্দকার, কাস্টমার কেয়ার বিভাগের ইনচার্জ নূরুল হক, মেইন্ট্যানেন্স বিভাগের ইনচার্জ ইঞ্জিনিয়ার ফয়জুল ইসলাম, ল্যাবরেটরি বিভাগের ইনচার্জ সুমন সরকার, ইবনে সিনা ডা.য়াগনস্টিক ও কনসাল্টেশন সেন্টার, রিকাবিবাজারের ভারপ্রাপ্ত ইনচার্জ রেজাউল ইসলাম, ইবনে সিনা ডা.য়াগনস্টিক ও কনসাল্টেশন সেন্টার, রিকাবিবাজারের বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ মামুন সরকার, ইবনে সিনা মীরগঞ্জ এর ইনচার্জ নজরুল ইসলাম প্রমুখ।