Sylhet Today 24 PRINT

সিসিকের অভিযান, জরিমানা আদায়

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২৪

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৯ হাজার টাকা জরিমানা আদায় ও ৫টি প্রতিষ্ঠান থেকে বকেয়া আদায় করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরীর শাহপরান ও উপশহর এলাকায় এ অভিযান চালানোন হয়।

অভিযানে সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার সাথে লাইসেন্স কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানে উপশহরের ইলিয়ন নামক প্রতিষ্ঠানসহ মোট ৯টি প্রতিষ্ঠানকে ৭৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং ৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া লাইসেন্স ফি আদায় করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.