সিলেটটুডে ডেস্ক | ১৯ জানুয়ারী, ২০১৬
শেখ হাসিনার সিলেট সফরকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা ও সিলেট মহানগর শাখার প্রতিনিধি সভায় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর বলেন, আমি বিশ্বাস করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারের বড় সাফল্য জাতিকে তিনি আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা ফিরিয়ে দিয়েছেন। আজ বড় চ্যলেঞ্জ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন যা বিশ্ব সভায় স্বীকৃত, সেটি বাস্তবায়ন।
শেখ হাসিনার শান্তির দশূন হলো, কিভাবে একটি গণতান্ত্রিক সরকারের রাজনীতিক শক্তি বাড়াবেন এবং রাষ্ট্রের কতৃত্ব সত্যিকার অর্থেই কিভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে ফিরিয়ে আনবেন। অর্থাৎ জনগণকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আনবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ জানুয়ারী সিলেট এর জনসভাকে সফল করার লক্ষ্যে সোমবার সিলেটে রিকাবী বাজারস্থ কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জেলা ও মহানগর যুবলীগ এর প্রতিনিধি সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী আরো বলেন, এই সিলেট অঞ্চল-পর্যটনশিল্প বিকাশের সম্ভাবনা আকাশচুম্বী। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, সিলেট অঞ্চলের ভৌগলিক অবস্থানও অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশ সুবিধাজনক। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কাছাকাছি হওয়ায় এখান থেকে পণ্য রপ্তানি অনেক ব্যয়সাশ্রয়ী হতে পারে।
সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ প্রবাসী, তারা অনেকেই স্বদেশে শিল্পকারখানা গড়তে আগ্রহী। সে জন্য শিল্প খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব ধরণের সুবিধা-সহযোগিতা নিশ্চিত করতে হবে।
শুধু মাঠ দখল নয়, জনগণের মন জয় করার শপথ নিতে হবে।
জামায়াত বিএনপি এখন বাইরে কুস্তি আর ভেতরে দুটি দলের মধ্যে দোস্তি রয়েছে।
এই বিএনপি বিষ ছড়াচ্ছে, আগুন চড়িয়েছে, দেশ ছারখার হয়ে যাবে এই বিএনপির জন্য। বিএনপি হটাও বাংলাদেশ বাঁচাও।
কাগজে বাঘ জামায়াতে ইসলামীর সাথে মিথ্যাচারের আর বেয়াদবের দল বিএনপি রাজপথের আন্দোলনের সক্ষমতা হারিয়েছে। নানা ফন্দি ফিকির করেও বার বার ব্যথতার্র পরিচয় দিচ্ছেন তারেক খালেদা।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বড় সাফল্য তিনি জাতিকে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা ফিরিয়ে দিয়েছেন
তিনি বলেন, আগামী ২১ তারিখের মহাসমাবেশকে মহা সমুদ্রে পরিনত করতে যুবলীগকে সামনে থেকে কাজ করতে হবে।
যুবলীগের সাধারণ সম্পাদক ও প্রতিনিধি সভার প্রধান বক্তা মো: হারুনুর রশীদ বলেন বলেন, মনে রাখতে হবে খালেদা-তারেকের রাজত্বের দিন শেষ কিন্তু তাদের পিছনে জাতীয় ও আন্তর্জাতিক অপশক্তি ঘাপটি মেরে আছে, তারা সুযোগ পেলে নতুন চেহারায় নতুন শ্লোগানের হাতিয়ার নিয়ে আবির্ভুত হবে। এই শ্লোগান হল সংলাপ। সংলাপ মানে মরণ।
শেখ হাসিনার সিলেট সফরকে সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবলীগ কতৃক আয়োজিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খাঁন মুক্তি,সভাপরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোন্দকার মহসিন কামরান, বিশেষ বক্তা হিসেবে উপস্তিত ছিলেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড: একেএ মোমেন, প্রেসিডিয়াম সদস্য ড: আহমেদ আল কবির।
আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস, আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌ:, শহীদ সেরেনিয়াবাত, মাহবুবুর রহমান হিরন, আনোয়ারুল ইসলাম, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, আসাদুল হক আসাদ, ফজলুল হক আতিক, দপ্তর সম্পাদক কাজি আনাছুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইদুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মুসফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম প্রমুখ।