Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জমিতে পড়ে শিশুর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০২৪

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পড়ে জিহাদ মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গত সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকায় এ ঘটনা ঘটে। শিশু জিহাদ ওই এলাকার আলী হায়দারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু জিহাদ তার দাদার সঙ্গে বাড়ির পাশে বোরো জমিতে চাষাবাদের কাজ দেখতে যায়। সেখানে হঠাৎ কাঁপুনি উঠলে শিশুটি বোরো জমিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আরা আশা বলেন, শিশুটিকে উপজেলা হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।

ওই শিশুর বাবা আলী হায়দার বলেন, ছেলের জন্মের পর থেকেই মৃগী রোগ ছিল। দীর্ঘদিন ধরে তার এ রোগের চিকিৎসা চলছিল।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.