Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মমহোৎসব উদযাপন

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ জানুয়ারী, ২০২৪

যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬তম জন্মমহোৎসব সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শনিবার (২০ জানুয়ারি) সৎসঙ্গের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠান ও ব্যাপক ভক্ত সমাগমের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

পৌর শহরের যাত্রা পাশা মঙ্গল চন্ডী মন্দির চত্বরে এ উপলক্ষে এক আলোচনা ও ধর্ম সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা সৎসঙ্গের সভাপতি গণেশ চক্রবর্তীর সভাপতিত্বে ও শিক্ষক নীল কান্ত দাসের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সৎসঙ্গের নেতা সুকুমার দাস রঞ্জন, নিখিল সূত্রধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, পূজা উদযাপন পরিষদ নেতা শশী কান্ত গোপ, যাত্রাপাশা মঙ্গল চন্ডী মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রজেশ গোপ, শিক্ষক বিনয় সরকার প্রমুখ।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক রজত গোপ।

অনুষ্ঠানে সমবেত প্রার্থনা, লীলা সংকীর্ণ ও মহা প্রসাদ বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.