ওসমানীনগর প্রতিনিধি | ২০ জানুয়ারী, ২০২৪
সিলেটের ওসমানীনগরে সুরেজা বেগম ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলার সাদিপুর ইউপির খছরুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ফাউন্ডেশনের সভাপতি মাসুদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মালেক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাকের আহমদ শাহিন।
প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাজিক মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা ভিপি, ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইয়াহইয়া আহমদ, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, ইউপি সদস্য এরশাদ আলী, আজিজ আহমদ, সৈয়দ শামীম মুনিম, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, শিক্ষক অজয় কুমার দে, সুবোধ দেব নাথ, হাবিবুর রহমান চৌধুরী, সংবাদকর্মী আহমদ আব্দুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ফাহিম আহমদ।
অনুষ্ঠানে ১৫ জন ট্যালেন্টপুল, ১৫ জন মেরিট ও ২৯ জন সাধারণসহ মোট ৫৯ জন শিক্ষার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধা বৃত্তি ও সনদ প্রদান করা হয়।