Sylhet Today 24 PRINT

ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না: ইউএনও

দিরাই প্রতিনিধি |  ২০ জানুয়ারী, ২০২৪

কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার বলেন, হাওরাঞ্চলের মানুষ বোরো ফসলের উপর নির্ভরশীল। এই বোরো ফসল যাতে মানুষ নির্বিঘ্নে ঘরে তুলতে পারেন সে ব্যাপারে সরকার জনপ্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় মানুষকেও উদ্যোগী ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, কৃষকরাই দেশের মূল চালিকাশক্তি  কৃষকদের ফসল রক্ষায় সরকার কোটি কোটি টাকা হাওর রক্ষা বাঁধে খরচ করছে। হাওর রক্ষা বাঁধের কাজ করতে পানি উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। আমরা আশাবাদী আপনারা দ্রুত ও সঠিক সময়ে কাজ শেষ করতে পারবেন তবে ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা গণমিলনায়তন হলে উপজেলা প্রশাসন ও পাউবো'র যৌথ আয়োজনে হাওর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তিনি এসব কথা বলেন। পাউবো'র শাখা কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী এটিএম মোনায়েম হোসেন'র পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, জেলা পরিষদ রায়হান মিয়া, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহাসহ উপজেলার সকল প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.