নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারী, ২০১৬
সিলেট প্রতিপক্ষের গ্রুপের হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগ কর্মী কাজী হাবিব। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে এগারোটায় নগরীরর শামীমাবাদে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে সাগর ও সোহেলের নেতৃত্বে একদল ছাত্রলীকর্মী তার উপর হামলা চালায়। এসময় হাবিবকে ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে তারা। পরে আশপাশের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সহপাঠীরা জানান, হাবিব সম্প্রতি মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন সমর্থিত গ্রুপ ছেড়ে তেলিহাওড় গ্রুপে যোগ দেয়। একারণেই আসাদ উদ্দিন সমর্থিত গ্রুপের ছাত্রলীগ কর্মীরা তার ওপর হামলা করেছে বলে দাবী হাবিবের সহপাঠীদের।
এ ব্যাপরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহিব ইবনে সিরাজের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।