Sylhet Today 24 PRINT

বর্ণাঢ্য আয়োজনে নগরীতে এস এ টিভির প্রতিষ্ঠাবার্ষির্কী পালিত

ডেস্ক রিপোর্ট |  ১৯ জানুয়ারী, ২০১৬

বর্ণাঢ্য আয়োজনে সিলেটে পালিত হয়েছে এস এ টিভির প্রতিষ্ঠাবার্ষির্কী।

মঙ্গলবার (১ন জানুয়ারি) সকালে র‌্যালি ও বাইসাইকেল স্টান্ট প্রদর্শনের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠাবাষিীর্কীর আনুষ্ঠানিকতা। এছাড়া ছিল, কেক কাটা, আপ্যায়ন ও শুভেচ্ছা বিনিময়।

সকাল সাড়ে দশটায় একটি বর্ণাঢ্য র‌্যালি প্রদক্ষিণ করে নগরীর বিভিন্ন সড়ক। র‌্যালিতে সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন মিডিয়ার সাঙবাদিকবৃন্দ অংশ নেন। র‌্যালির সাথে সাথে বাইসাইকেল স্টান্ট প্রদর্শন করে রকিং রাইডার্স ও সিলেট স্ট্রিট ফাইটার্সের সদস্যরা।

পরে সিলেট এসএ টিভি ব্যুরো অফিসে আয়োজন করা হয় কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ি প্রতিনিধি ড. একে আবদুল মোমেন, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চেৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, ক্রিড়া সংগঠক মাহি উদ্দিন আহমদ সেলিম, সনাকের সভাপতি ফারুক মাহমুদ, জেলা বারের সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল সহ সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন মিডিয়ার সাঙবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সংবাদ মাধ্যম জাতির বিবেক হিসেবে কাজ করছে। বর্হিবিশ্বে দেশকে ইতিবাচক হিসেবে তুলে ধরতে কাজ করে যাচ্ছে আমাদের মিডিয়া।তবে সঙবাদ পরিবেশনে আরো ব্যালানসড রক্ষা করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, পরিচ্ছন্নতা ও রুচিশীলতা দিয়ে এসএ টিভি সবার মন জয় করে চলেছে।

পরে এসএটিভি সিলেট ব্যুরোতে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন ইমজার সভাপতি মইনুল হক বুলবুল, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, ব্যাডমিন্টন কমিটির সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, সদস্য মঞ্জুর আল মামুন, জেলা  ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ, ইমজা সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, সিলেট ব্যাডমিন্টন একাডেমীর পরিচালক শিব্বির আহমদ, সিলেটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী মিষ্টু দত্ত, আফজাল হোসেন, সিলেট জিআরপি থানার ওসি জাহাঙ্গির হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.