Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের একাধিক ডাকাতি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৫ জানুয়ারী, ২০২৪

সিলেটের বিশ্বনাথের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি সুফি মিয়াকে ঢাকা থেকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।

বুধবার (২৪ জানুযারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে র‌্যাবের সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জনুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী বিশ^নাথ থানার এসআই রুমেন আহমদ।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া সুফির বিরুদ্ধে বিশ্বনাথসহ সিলেট জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলাসহ আদালতেরও একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে র‌্যাবের সহযোগীতায় বুধবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, গ্রেপ্তার হওয়া সুফি নামের পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ঢাকা থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.