Sylhet Today 24 PRINT

সিলেট স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসি\'র নিরাপত্তা বিশ্লেষক

ডেস্ক রিপোর্ট |  ১৯ জানুয়ারী, ২০১৬

আইসিসি বিশ্বকাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৬ এর মূল ভেন্যু হিসাবে মনোনীত সিলেট জেলা স্টেডিয়াম ভেন্যুর সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের লক্ষ্যে আইসিসি’র নিরাপত্তা বিশ্লেষক নথান কের সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন।

মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) সকালে তিনি মাঠ পরিদর্শন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, ডিজিএফআই-সিলেট এর উপ-পরিচালক কাজী রাজীব রুবায়েত হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রহমতউল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু ও আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী মাজেদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.