Sylhet Today 24 PRINT

শহীদ সিরাজ লেকের সড়কে কাঁটা তারের বেড়া, ক্ষোভ

তাহিরপুর প্রতিনিধি  |  ২৭ জানুয়ারী, ২০২৪

বির্তক যেন পিছুই ছাড়ছে না সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে মেঘালয় পাহাড় ঘেঁষা শহীদ সিরাজ লেককে নিয়ে।

সম্প্রতি এই লেকে ইত্যাদি পয়েন্ট নামে ইট, রড সিমেন্ট দিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করার পর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহলে চরম ক্ষোভ দেখা দেয়। ক্ষোভের মুখে সেই স্থাপনা ভেঙে দেয় প্রশাসন।

সম্প্রতি এই লেকের চলাচলের সড়কে কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শহীদ সিরাজ লেক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন ট্যাকেরঘাট এলাকায় অবস্থিত। এই লেকের পাশে কবর দেয়া হয়েছিল স্বাধীনতা যুদ্ধ নিহত বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজুল ইসলামকে। তার নামেই নামকরন করা হয় শহীদ সিরাজ লেক।

লেক দিয়ে কয়েক যুগ ধরে চলাচলের সড়ক বন্ধ করায় দেয়ায় চরম ক্ষোভ বিরাজ করছে। সড়কে থাকা কাটা তারের বেড়া সরিয়ে সড়কটি মেরামত করারও দাবি উঠেছে।

স্থানীয় বাসিন্দা সুমন তালুকদার, জসিম মিয়া ও সাকিল মিয়া জানান, এই সড়ক দিয়ে ছোট থেকেই চলাচল করে আসছি। পাশে যে সড়কটি আছে সে সড়ক দিয়ে কয়লা, চুনাপাথরের ট্রাক চলাচল করে।  বিকল্প সড়ক তৈরি না করে এই সড়কটি বন্ধ করাও সঠিক হয়নি। এতে করে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী,ব্যবসায়ীসহ মধ্যনগর, ধর্মপাশা উপজেলা থেকে এই সড়ক দিয়ে চলাচল কারী মানুষ জন্য চরম দুর্ভোগ শিকার হচ্ছে।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন জানিয়েছেন, এই সড়কটি মূল সড়ক নয়। পাশ দিয়ে যাওয়া সড়কটিই মূল সড়ক। এই সড়কই সর্বসাধারণের চলাচলের জন্য ব্যবহার করতেই সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে জেলা প্রশাসক স্যারের নির্দেশে। মূল সড়কটি ভাল ভাবে চালু করা হলে লেক দিয়ে চলাচলের সড়কটি পর্যটকসহ সবার জন্য উন্মুক্ত করা হবে। তবে ভারি যানবাহন চলাচল করতে দেয়া হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.