Sylhet Today 24 PRINT

রশিদপুরে নতুন গ্যাস স্তরের সন্ধান

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জানুয়ারী, ২০২৪

গ্যাসের আঁধার হিসেবে পরিচিত সিলেটে নতুন গ্যাস স্তরের সন্ধান মিলেছে। এবার সুখবর নিয়ে এলো সিলেটের রশিদপুর-২নং গ্যাস কূপ।

ওয়ার্কওভারের মাধ্যমে এখানে নতুন গ্যাস স্তরের সন্ধান পাওয়া গেছে। যার পরিমাণ প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট, এবং বর্তমান বাজার মূল্য প্রায় ১০ হাজার ৬৭০ কোটি টাকা।

আশা করা হচ্ছে , আগামী ১০ দিনের মধ্যে এখান থেকে দৈনিক ৮০ লক্ষ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ  সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুকে পেইজে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘তেল-গ্যাস অনুসন্ধানে শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার আগামীতে বাংলাদেশের জন্য আরও বড় সুসংবাদ বয়ে আনবে আশা করি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.