Sylhet Today 24 PRINT

এনআইটি’র দুর্নীতি প্রতারণার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জানুয়ারী, ২০১৬

ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি (এনআইটি) সিলেট শাখার দুর্নীতি প্রতারণা ও শিক্ষার্থী হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির মেডিকেল শাখার শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলোজি-এনআইটি’র সিলেট শাখায় নানান দুর্নীতি ও শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে।

শিক্ষার্থীরা আরো অভিযোগ করেন, প্রতিষ্ঠানের কর্তারা কোনো নিয়মনীতি ছা্ড়াই শিক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছেমতো টাকা আদায় করছেন।
ল্যাবরেটারিতে নেই কেনোধরনের সরঞ্জাম। ক্লাস নেয়া হচ্ছে অদক্ষ প্রশিক্ষক দ্বারা। তাছাড়া নগরীর কোনো হাসপাতাল ও ক্লিনিকে তাদেরকে ইন্টার্নশীপ করার সুযোগ দেয় হচ্ছে না।

শুধু তাই নয় এসব বিষয়ে প্রতিবাদ করলে শিক্ষার্খীদের দেখানো হচ্ছে মামলা–হামলার ভয়। এমতাবস্থায় অনিশ্চয়তার মুখে পড়েছে ৫০জন শিক্ষার্থীর ভবিষ্যত।

তাই দ্রুত এসব বিষয় সমাধান করতে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.