Sylhet Today 24 PRINT

গুদামে নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জানুয়ারী, ২০২৪

সিলেটের দক্ষিণ সুরমা থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় কদমতলী পয়েন্ট সংলগ্ন পানসী রেস্টুরেন্টের পাশের গুদামের বারান্দা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ওই নারী ভবঘুরে ছিলেন। গুদামের বারান্দায় রাতে ঘুমিয়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে হয়তো তার মৃত্যু হতে পারে। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.