Sylhet Today 24 PRINT

টাঙ্গুয়ায় ফাঁদ পেতে পাখি শিকার, ৬ মাসের কারাদন্ড

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৯ জানুয়ারী, ২০১৬

সুনামগঞ্জে টাগুয়ার হাওরে ফাঁদ পেতে অতিথি পাখি শিকার করার অপরাধে এক পাখি ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন টাংগুয়ার হাওরে নিয়োজিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার ১ নং উত্তর শ্রীপুর ইউনিয়নের নয়াবন গ্রামের মোঃ জয়নাল মিয়ার ছেলে, মেহেরুন মিয়া প্রতিদিনের ন্যায় প্রশাসনের কর্তাব্যাক্তিদের চোখ ফাকিঁ দিয়ে ফাদপেতে টাঙ্গুয়ার হাওরে আসা অতিথি পাখি আটক করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলো।

মঙ্গলবার দুপুরে ৭টি পাখি টাঙ্গুয়ার হাওর থেকে শিকার করে মনদিয়াতা খেয়াঘাটে খেয়া পারাপারের সময় টেকেরঘাট ক্যাম্প পুলিশ তাকে হাতেনাতে আটক করে। বিকেল সাড়ে ৩টায় টেকেরঘাটে টাঙ্গুয়ার হাওরে নিয়োজিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসার ভ্রাম্যমান আদালতে তাকে হাজির করলে জবানবন্দি ও সাক্ষ্যপ্রমান শেষে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত।

এ ব্যপারে টাঙ্গুয়ার হাওরে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রে সম্রাট খীসা জানান, পাখি নিধন ও পরিবহন নিষিদ্ধ, আইন ভেঙ্গে পাখি শিকার করায় এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.