Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা পাচারকালে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই সুজন শ্যামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাধবপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার নাছির নগর নতুন রাস্তায় সামনে থেকে অভিনব কৌশলে ধানের কোঁড়ার (তোষ) বস্তায় ভরে গাঁজা পাচারকালে ৪০ কেজি গাঁজাসহ রমজান আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন।

তিনি মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আবেদ আলী পুত্র।

মাধবপুর থানার পরিদর্শক (ওসি) মো. রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.