Sylhet Today 24 PRINT

মালনীছড়ায় বাইকে-মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জানুয়ারী, ২০২৪

সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগান এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগান এলাকার আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দুই মোটরসাইকেল আরোহীর নাম মো. মেহদি আফনান (৩২)। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাসিন্দা। অপর নিহতের নাম আশফাকুজ্জামান। তিনি হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বড়াইল এলাকার ফিরুজ আহমদের ছেলে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, বুধবার বিকালে মালনীছড়া চা বাগান এলাকায় আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে মেহদির মোটরসাইকেলটি ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় গুরুতর আহত আশফাকুজ্জামাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মোটরসাইকেল ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.