Sylhet Today 24 PRINT

সিলেটে বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও

সিলেটেটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২৪

বৃহস্পতিবার রাতেই কয়েকফোঁটা বৃষ্টি হয়েছে সিলেটে। বৃষ্টি হতে পারে আজ শুক্রবারও। শুক্রবার দুপুর ১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটে সূর্যের দেখা মিলেনি।

সিলেট ছাড়াও খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম  বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় আজ শুক্রবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সারা দেশে আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে রাতে শীত বাড়বে কিছুটা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

দেশের কোথাও এখন শৈত্যপ্রবাহ নেই। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শীতের মধ্যেই  বৃহস্পতিবার দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়, ৩৪ মিলিমিটার। এ ছাড়া গোপালগঞ্জে ১৬, বরিশালে ১৪, পটুয়াখালীতে ১৩, খুলনায় ১০, ফরিদপুরে ৪, মোংলায় ৪, মাদারীপুরে ৩, হাতিয়ায় ১ ও চুয়াডাঙ্গায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যশোর, ভোলায় সামান্য বৃষ্টি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.