Sylhet Today 24 PRINT

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় পিকআপ -মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে  মামুন(২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মামুন উপজেলার মাইজগাঁও গ্রামের দরছ আলীর ছেলে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার মাইজগাঁও-পালবাড়ি সড়কে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সম্মুখে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে দুর্ঘটনাস্থলেই মামুন নিহত হোন।

স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌছে। নিহতের লাশ উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। নিহতের পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.