Sylhet Today 24 PRINT

সিলেটে ১২ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- কাভার্ডভ্যানচালক যশোরের শার্শার মো. খায়রুজ্জামান শাপলা ও মো. সাগর ইকবাল, সিলেটের জৈন্তাপুরের নাইম আহমদ ও গোয়াইনঘাটের মো. আশিকুর রহমান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগতরাত আড়াইটার দিকে শাহপরাণ রহ. থানাধীন চকগ্রাম দাসপাড়া এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও পোঁয়াজ জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, অভিযানকালে ২৫৬ বস্তাভর্তি ১২ হাজার ২৮৮ কেজি ভারতীয় পেঁয়াজ আটক করা হয়। এই বিপুল পরিমাণ পেঁয়াজের বাজার মূল্য কমবেশি ১২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। আটকদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ-এসএমপির শাহপরাণ রহ. থানায় মামলা রুজু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.