Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি |  ০৪ ফেব্রুয়ারী, ২০২৪

প্রতীকী ছবি

সিলেটের ওসমানীনগরে ইকবাল হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাবাড়িপাড়া গ্রামের আলখাছ মিয়ার পুত্র।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এঘটনায় ওসমানীনগর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন শনিবার দিবাগত রাত ৮টার দিকে তার মোবাইল ফোনে একটি কল আসার পর সে বাড়ি থেকে বের হলে রাতে আর বাড়ি ফিরেনি। রোববার সকাল ৮টার দিকে তার পিতা রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখেন তার পুত্রে মরদেহ গাছে ঝুলছে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, ওসি রাশেদুল হক।

মৃত ইকবালের পিতা আলখাছ মিয়া জানান, আমার ছেলে শনিবার রাত ৮টায় কার ফোন পেয়ে বাড়ি থেকে বাহির হয়ে আসে। রাতে আর বাড়ি আসেনি। রোববার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি গাছের সাথে আমার ছেলের ঝুলন্ত মরদেহ। আমার ছেলে আত্মহত্যা করছে তা বিশ্বাস হচ্ছে না।

ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.