Sylhet Today 24 PRINT

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কম্বল বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি |  ০৪ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শীতার্ত ও ভাসমান মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ও রোববার গোয়ালা বাজারসহ বিভিন্ন স্থানে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সহ-সভাপতি আব্দুল মতিন, কোষাধ্যক্ষ কবির আহমদ, সদস্য আবুল কালাম আজাদ, মো. কয়েছ মিয়া, আতাউর রহমান কাওছার, এমদাদুর রহমান খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.