Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশীদ তালুকদার ইকবাল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঁইয়া সভাপতিত্বে এবং ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ আজারো ইসলামের পরিচালনায় উদ্বোধন ক্রীড়া প্রতিযোগিতা স্বাগত বক্তব্য দেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজিজুল হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডি সদস্য সাবেক কমিশনার মো. রাহেল মিয়া সর্দার, সাবেক কমিশনার মাওলানা মো. আবু তাহের, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মঈনুল হাসান রতন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মামুন চৌধুরী প্রমুখ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ৫ , ৬ ও ৭ ফেব্রুয়ারি তিন দিন ছেলেদের ১শ ও ২শ মিটার দৌড়, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ এবং মেয়েদের ১শ মিটার দৌড়, মিউজিক্যাল চেয়ার, বালিশ পাচার খেলা, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ ইভেন্ট রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.